জাফলংয়ে উদ্ধার মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে এসএমপি টিম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বোম ডিসপোজাল ইউনিট। তাদেরকে সহযোগিতায় ছিল এস এম পি’র Crisis Response Team এর সদস্যবৃন্দ।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মর্টারশেলটি নিস্ক্রিয় করা হয়।
এরআগে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশে কঠোর নিরাপত্তা জোরদার করে লোকাল পুলিশ। মাটিতে পুঁতে সতর্কতার সাথে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে গোয়েন্দা বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বোম ডিসপোজাল ইউনিটের সিলেট মেট্রোপলিটন পুলিশের চৌকস কর্মকর্তা আবু বক্কর শাওন ছাড়াও সাথে ছিলেন এএসআই ইখতিয়ার উদ্দিন, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল আলী আহমদ, কনস্টেবল এনামুল হক ও মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এর সদস্য কনস্টেবল ফেরদৌস আহমদ, কনস্টেবল ফাহাদ হাসান অপু, কনস্টেবল মুত্তাসিন।
ধারণা করা হচ্ছে মর্টার শেলটি ব্রিটেনে তৈরি। এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ ধরনের মর্টার শেল ব্যবহার করা হতো।
Related News
পাহাড়ি ঢলে বিপর্যস্ত জাফলংয়ের পর্যটন ব্যবসায়ীরা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে মারাত্মক বিপর্যয়েরRead More
কোম্পানীগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ আহমেদ নামের একRead More



Comments are Closed