সাংবাদিক মির্জা সোহেলের ভাইয়ের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার মির্জা সোহেলের বড় ভাই মির্জা সাজলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সাংবাদিক মির্জা সোহেলের বড় ভাই মির্জা সাজলু একজন জনদরদী ও জনপ্রিয় সমাজ সেবক ছিলেন। তিনি ব্যক্তি জীবনে জনগণকে নানাভাবে সহযোগিতা প্রদান করেছেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।
ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম মির্জা সাজলুর রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মির্জা সাজলু শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আছর সুনামগঞ্জের ছাতক উপজেলার ডুবার বাজার ইউনিয়নের শেরপুর মির্জা বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর মির্জা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed