ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির
প্রবাস ডেস্ক: ইতালিতে সড়ক দুর্ঘটনায় শামস বাসার (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় দেশটির লিগুরিয়া অঞ্চলের রাজধানী জেনোভায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত বাসার ঢাকার উত্তরার আজিমপুরের মোহাম্মদ জালাল বাসারের ছেলে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে রয়েছে।
এ বিষয়ে মিলান কনস্যুলেট অফিসের (শ্রম) কনসাল সাব্বির আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাসারের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রয়োজনীয় আইনানুগ কাজ শেষ হলে মরদেহ দেশে পাঠাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed