জৈন্তাপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মাদ্রাসাশিক্ষক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী তার নিজ শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাসউদ আজহার নামক ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসউদ আজহার উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) তার মাদ্রাসায় চলতি বছরে নতুন ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরের দিন শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিষয়টি অবগত করে। পরে শিশুর মা তার প্রবাসী স্বামীকে বিষয়টি জানান।
এদিকে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভিকটিম ওই শিশুটিকে নিয়ে তার মা জৈন্তাপুর মডেল থানায় আসেন। ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষক মাসুদ আজহারকে পুলিশ আটক করে।
সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চাক্তাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাসউদ আযহারকে আটক করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ২০২৩ সালে এই রকম অভিযোগে তাকে আটক করা হয়। ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ওই শিশুকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed