Main Menu

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ এবং রাস্তা প্রশস্থের জন্য বৈদ্যুতিক পোল স্থানান্তরের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহানগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা-

শাহজালাল উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, নাইওরপুল, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, ঝেরঝেরিপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট ও সাদাটিকর।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

Share





Related News

Comments are Closed