সিলেটে ‘ন্যাশনাল টি’র প্যাকেটজাত চা বিক্রয়কেন্দ্র চালু
বৈশাখী নিউজ ডেস্ক: লাক্কাতুরা চা বাগানের গল্ফ ক্লাব সম্মুখে ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্থানে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের নিজস্ব চা বাগান সমূহ থেকে উৎপন্ন “ন্যাশনাল টি” প্যাকেটজাত চা এর বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে ফিতা কেটে উক্ত বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মূসা, কোম্পানির মহাব্যবস্থাপক (মাঠ ও কারখানা) কে এম এমদাদুল হক, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) কেরামত আলী, বাগান ব্যবস্থাপক মোঃ আক্তার শহীদ, সহকারী ব্যবস্থাপক প্রসেন গোপ।
এডভোকেট জাফর চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, দলদলী বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, চা বাগানের পঞ্চায়েত সভাপতি সিতু লোহার, সাবেক পঞ্চায়েত সদস্য লিটন গোয়ালা, সাবেক ইউপি সদস্য রন বাহাদুর জুটে, লাক্কাতুরা চা বাগানের তিনটি ডিভিশনের শ্রমিক, পঞ্চায়েত, ভ্যালি সভাপতি, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে কোম্পানির উর্ধ্বতন কর্মকতাবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed