মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ওয়াপদা সড়কে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের ওয়াপদা সড়কে সোনা ভবনের সামনে এই ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম জনি হায়দার (৪৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে করে কোর্ট এলাকায় যাওয়ার পথে সোনা ভবনের সামনে এলে জনির মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জনি হায়দার। এসময় তাঁর সঙ্গে আরেক যাত্রী থাকলেও তিনি আহত হননি।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed