Main Menu

ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামের আলখাছ মিয়ার পুত্র ইকবাল হোসেনের (৩০) জুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কেউ একজন মোবাইলে কল করলে বাড়ি থেকে বের হয়ে যান ইকবাল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। রবিবার সকাল ৮ টার দিকে ইকবালের পিতা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন তার ছেলের লাশ গাছে ঝুলছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের সার্কেল অফিসার (ওসমানীনগর) মো: আশরাফুজ্জামান, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক।

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন ফাঁস লেগে আত্মহত্যার কোন কারণ পাওয়া যাচ্ছে না। এটা আত্মহত্যা না হত্যা এর রহস্য উদঘাটনের জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

এব্যাপারে ইকবালের পিতা আলখাছ মিয়া জানান, আমার ছেলে শনিবার রাত ৮টায় কার ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়ি আসেনি। রবিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি গাছের সাথে আমার ছেলের ঝুলন্ত লাশ। আমার ছেলে আত্মহত্যা করছে তা বিশ্বাস হচ্ছে না।

এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশের ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তার মৃত্যুর কারণ বলতে পারছি না। এব্যাপারে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed