মৌলভীবাজারে বাড়ি ফেরার পথে কলেজছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে প্রিয়াঙ্কা দাস (২১) নামে এক কলেজছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
পরিবারের সদস্যদের দাবী, মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে প্রিয়াঙ্কা দাস নামের ওই কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। তারা জানান, শনিবার বিকেল সোয়া ৫ টায় প্রিয়াঙ্কা নিজের ফোন থেকে কল করে পরিবারের লোকজনকে জানান, বাড়ি ফেরার জন্য তিনি একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেছেন; এখন ড্রাইভার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে।
প্রিয়াঙ্কার ভাই আকাস দাস জানান, এরপর থেকে তার বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের ধারণা প্রিয়াঙ্কা অপহরণের শিকার হয়েছেন।
জানা গেছে প্রিয়াঙ্কা জুড়ী উপজেলার কালনীগড় গ্রামের সন্তরণ দাসের কন্যা। এই ঘটনায় শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed