কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের জন্মদিনে আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের জন্মদিন উপলক্ষ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিশারী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হেলাল আহমদ চৌধুরী।
সিনিয়র সহকারি শিক্ষক নূর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিশারী প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি ও আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সমাজসেবক আব্দুল খালিক, দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক মস্তফা কামাল ঝুনু, ব্যবসায়ী নিয়াজ মাহবুব, শিক্ষিকা এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার কাছ থেকে আরও সুন্দর, আকর্ষনীয় সাহিত্য কর্মের প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে কবি ও সাহিত্যিক, দিশারী প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্ঠা কমিটির সদস্য এবং আছিরগঞ্জ গণপাঠাগারের সভাপতি আতাউর রহমান আফতাব সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সবশেষে কবিকে নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed