পঞ্চগড়ে একইদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই লাশ দু’টি উদ্ধার করা হয়।
এদের মধ্যে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালপাড়া ঘাট এলাকা থেকে নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় নুরুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া গ্রামে মাটি খুঁড়ে নিখোঁজের দুইদিন পর মাটিচাপা অবস্থায় টাবুল বর্মনের (৪৮) লাশ উদ্ধার করা হয়।
লাশ দু’টির সুরতহাল শেষে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত টাবুল বর্মন পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার হাগিরাম বর্মনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। নুরুল ইসলাম বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মুসলিমপুর কাউয়া খাল এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা তার অফিস কক্ষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে জানান, দু’টি হত্যাকান্ডই পরিকল্পিত। দু’টি হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তথ্য প্রযুক্তির ব্যবহার ও পুলিশের নিবিড় তত্তাবধানে দ্রুত দুটি হত্যাকান্ডের কিনারা করতে সক্ষম হয়েছে পুলিশ। দু’টি হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তিনি আশা করেন আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, কনক কান্তি দাস, আমিরুল্লাহ আমির, ওসি ডিবি মোজাফফর রহমান, বোদা থানার ওসি মো. মোজাম্মেল হক, পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায়।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed