ফেঞ্চুগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন আহমদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাইজগাঁও-পালবাড়ি সড়কে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি মামুন নিহত হন। তিনি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের শরিফগঞ্জ গ্রামের দরছ মিয়ার ছেলে।
স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে। নিহতের লাশ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। নিহতের পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed