Main Menu

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছে‌লেসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহ‌তরা হ‌লেন- রাজশাহীর বেলপুকুর থানার মা‌হিন্দ্রা গ্রা‌মের আলম মন্ড‌লের ছে‌লে শ‌রিফ (৪০), না‌টোরের বড়াইগ্রাম থানার আলাউদ্দি‌নের ছে‌লে রতন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে সা‌নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়েব আলী।

তিনি জানান, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক শিশু এবং দুই ব্যক্তি নিহত হন। তিনি আরও জানান, খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed