সিলেটে সোয়া ১২ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সোয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পেঁয়াজ আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। একই সঙ্গে চার জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দিাগত রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ শাহপরাণ (র.) থানাধীন চকগ্রাম দাসপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলো কাভার্ড ভ্যানের চালক যশোরের শার্সা থানার বুরুজবান গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. খায়রুজ্জামান ওরফে শাপলা (৩০) ও শফিউল ইসলামের ছেলে মো. সাগর ইকবাল (২০), জৈন্তাপুরের হরিপুর চাঁনঘাট গ্রামের ফখরুল ইসলামের ছেলে নাইম আহমদ (২০) ও গোয়াইনঘাটের আসামপাড়া গ্রামের মো. রহিজ উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।

এ সময় আটককৃতদের হেফাজত হতে ২৫৬ বস্তাভর্তি ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। এই বিপুল পরিমাণ পিঁয়াজের বাজার মূল্য কমবেশি ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। গোয়েন্দা দল ভারতীয় এই পণ্য পরিবহন কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটিও (রেজি নং-ঢাকা মেট্রো ট-১৮-৬৭০৩) জব্দ করে।
আসামিদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed