জগন্নাথপুরে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে সিলেট ৭ এপিবিএন’র মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের মৃত ছালেহ আহম্মদের ছেলে সৌরভ আহমদ (৩০) ও একই গ্রোমের মো. আবুল কালামের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২০)।
এপিবিএন জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৭ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম আল মামুনের নেতৃত্বে জগন্নাথপুরের দি ক্যাফে চায়ের আড্ডার সামনে অভিযান চালিয়ে সৌরভ আহমদ ও তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কালো-নীল রংয়ের পালসার এনএস ১৬০ সিসি’র একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এস.আই ওমর ফারুক বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল অদিতির মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মহানবমীর সন্ধ্যায় নিখোঁজ হয়েছিল ৯ বছর বয়সী অদিতি রায় ঐতি।Read More
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed