সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় মাইক্রোবাস- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মেহেদী আফনান (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। অপর নিহত আশফাকুজ্জামান (৩০) হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেল।
এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহেদীর মোটরসাইকেলটি ধাক্কা খেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর আহত আশফাকুজ্জামানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মিনিবাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed