Main Menu

জয়পুরহাটে স্কুলছাত্র হত্যার ২১ বছর পর ১১ জনের মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলার নবম শ্রেণির স্কুলছাত্র (১৬) হত্যা মামলার ২১ বছর পর রায় ঘোষণা করেছে আদালত। রায়ে ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

Manual8 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট শহরের দেওয়ান পাড়া মহল্লার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে বেদারুল ইসলাম ওরফে বেদীন, শান্তিনগর মহল্লার শাজাহান মৃধার ছেলে সরোয়ার রওশন ওরফে সুমন, আরাফাত নগর মহল্লার মোসলেম উদ্দীনের ছেলে মশিউর রহমান এরশাদ ওরফে বাবু, দক্ষিণ দেওয়ানপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে মনোয়ার হোসেন ওরফে মনছুর, তেঘরবিশা মহল্লার মৃত কাবেজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, দেওয়ান পাড়া মহল্লার আজিজ মাস্টারের ছেলে রানা, দেবীপুর কাজীপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে শাহী, দক্ষিণ দেওয়ানপাড়া মহল্লার ওয়ারেছ আলীর ছেলে টুটুল, দেবীপুর মন্ডলপাড়ার রফিকুল ইসলামের ছেলে সুজন, দেবীপুর কাজীপাড়ার নূর হোসেনের ছেলে রহিম ও নওগাঁর ধামইরহাট ধুরইল গ্রামের আবুল কাশেমের ছেলে ডাবলু।

Manual3 Ad Code

দন্ডপ্রাপ্তদের মধ্যে আজ আদালতে ৫ জন উপস্থিত ছিলেন। তারা হলেন- সরোয়ার রওশন, মশিউর রহমান এরশাদ, মনোয়ার হোসেন, রানা ও শাহী। অন্য ৬ জন বেদারুল ইসলাম, নজরুল ইসলাম, টুটুল, সুজন, রহিম ও ডাবলুকে পলাতক দেখানো হয়েছে।

Manual8 Ad Code

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকেলে জয়পুরহাট শহরের প্রামাণিকপাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামিরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর ভিটি এলাকায় একটি কবরস্থানের পাশে আসামিরা মোয়াজ্জেমকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান। এরপর ঘটনার দিন রাতে হাসপাতালে মোয়াজ্জেম মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পেয়ে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। তবে ১৪ জনের মধ্যে ৩ জন আগেই মারা যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ বলেন, সাড়ে ২১ বছর আগে সদর উপজেলার এক স্কুলছাত্রকে পায়ের রগ কেটে দেওয়াসহ শরীরের বিভিন্নস্থানে জখম করা হয়। ওই ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন। রায়ে ১১ জনের মৃত্যুদণ্ড দেন বিচারক। ১১ জনের মধ্যে ৫ জন হাজতি ছিলেন এবং তারা কোর্টে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের হাজতে পাঠানো হয়েছে। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Manual2 Ad Code

আসামিপক্ষের আইনজীবী নন্দকিশোর আগরওয়ালা বলেন, এই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি। মহামান্য হাইকোর্টে আপিল করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code