পিয়াইন নদীর তীর থেকে কাদামাখা নবজাতক উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার পিয়াইন নদীর তীর থেকে কাদামাখা অবস্থায় এক নবজাতক উদ্ধার করেছেন এলাকাবাসী।
সোমবার (২২ জানুয়ারী) রাত ৯টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশের পিয়াইন নদীর তীর থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
কে বা কারা নবজাতককে পুরনো গামছা দিয়ে মুড়িয়ে কাদা পানিতে ফেলে যায়। পরে নদীর তীরের সড়কে পথচারীরা হেঁটে যাওয়ার সময় শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে।
বর্তমানে শিশুটিকে সুলেমানপুর গ্রামের আফজাল মিয়ার বাড়িতে রাখা হয়েছে।
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন তালুকদার জানান, সুলেমানপুর গ্রামের পাশে পিয়াইন নদীর তীর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে গ্রামবাসী। ঘটনাটি শুনেছি। নবজাতককে আপাতত একটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed