Main Menu

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual5 Ad Code

সভায় জানানো হয়, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Manual2 Ad Code

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদানপূর্বক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনিম্ন পাস নম্বর ৩০ হিসেবে বিবেচনা করা হবে।

Manual4 Ad Code

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code