Main Menu

ফেঞ্চুগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে রেললাইনের পাশ থেকে লিল মিয়া (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারী) মধ্যরাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত লিল মিয়া (৩৫) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আকলু মিয়ার ছেলে। চার সন্তানের জনক লিল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রেললাইনের পাশে লাশটি থাকায় পরে রেলওয়ে পুলিশ এসে লাশটির সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এবিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে।

Share





Related News

Comments are Closed