মধ্যনগরে ভারতীয় ২০০ বস্তা চিনিসহ আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় দিয়ে রাতের আঁধারে চোরাই পথে ভারত থেকে আনা দুশত বস্তা ভারতীয় চিনিসহ ১০ জনকে আটক করেছে মধ্যনগর পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় পাকা রাস্তা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আলীম উদ্দিন, এসআই রফিজুল মিয়া,এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা থেকে দুইশত বস্তা(দশ হাজার কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনিসহ দশ জন চোরাকারবারিকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আমানিপুর গ্রামের মৃত মোঃ চন্দু মিয়ার ছেলে মো. জমির হোসেন (২৪),সাউদপাড়া গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন (২৪), মৃত মোঃ আব্দুল ছাত্তারের ছেলে মোঃ সাধীন মিয়া (২৩), কালগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), মৃত রশিদ আলীর ছেলে রতন মিয়া(৩০), ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের দাতিয়া পাড়া গ্রামের মো. সাজু মিয়া ছেলে জিয়াউর রহমান (২৪), মৃত ওমর আলীর ছেলে মো. রুবেল মিয়া(২৪), আমানিপুর গ্রামের মোঃ রাশিদ মিয়ার ছেলে আতাবুর রহমান (১৯), দক্ষিন উড়া গ্রামের মনোরঞ্জন তালুকদারের ছেলে পরিতোষ তালুকদার(১৯) ও তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কলাগাও গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে হিরা মিয়া (২৮)। এসময় ৬টি পুরাতন চাকা বিশিষ্ট হ্যান্ড ট্রলিসহ দুশত বস্তা ভারতীয় চিনির মূল্য নয় লক্ষ টাকার বেশী।
স্থানীয় বাসিন্দাগন জানান, রাত হলেই মধ্যনগর ও তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে সীমান্তের চিহ্নিত চোরাচালানীরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারত থেকে চোরাই পথে চিনি, মদ, গাজা, জিরা, ফুসকা, কসমেটিকসহ বিভিন্ন মালামাল বাংলাদেশ এনে নদী ও সড়ক পথে পাচার করছে।
এঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। তিনি আরও জানান, এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানার মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed