ওসমানী হাসপাতালে প্রতারণায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের বিল দ্রুত পাইয়ে দেয়া সহ নানা প্রতারণা ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিনিয়র নার্স স্টাফ আমিনুল ইসলাম, সুমন চন্দ্র দেব ও উক্ত হাসপাতালের নার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এর দুর্নীতি ও প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, ’৭১ এর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, বৃহত্তর সিলেটের গৌরবময় সন্তান বঙ্গবীর এম এ জি ওসমানীর নামে এই ঐতিহ্যবাহী হাসপাতালের সুনাম দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের কারণে ক্ষুন্ন হচ্ছে। হাসপাতালের সিট বাণিজ্য, ঔষধ সংকট ও সুচিকিৎসা থেকে রোগীরা মারাত্মক ভাবে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে ইদানিং সিলেটের স্থানীয়, জাতীয় পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের খবর প্রকাশ পেয়েছে। পরিচালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ন্যাক্কারজনক ঘটনার দায়ভার কোন ভাবেই এড়াতে পারেন না।
নেতৃবৃন্দ দুর্নীতি ও প্রতারণার দায়ে মূল অভিযুক্ত পলাতক ইসরাইল আলী সাদেক-কে দ্রুত গ্রেফতার দেখাতে চায় সিলেটবাসী এবং মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি বন্ধ ও সুচিকিৎসা সেবা নিশ্চিত করতে সাদেক সহ উক্ত হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার উদ্যোগ দ্রুত গ্রহণ করার জন্য জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed