সিলেট ১ আসনে ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
নিজস্ব প্রতিবেদক: সিলেটে ভোটের পরিবেশ সুন্দর বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাই তিনি সিলেটবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর বন্দরবাজারের দূর্গাকুমার বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতি কিছুটা কম হতে পারে। এসময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ আসনে তার সঙ্গে ভোটে লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।
এ সময় তিনি আরও বলেন, দেশে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোরদবস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আমাদের ভোট দিলে জনগণের মঙ্গল হয়।
ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাতেও কখনো চুয়াল্লিশ, কখনো তেত্রিশ শতাংশ ভোট হয়।
এছাড়াও, মোট ভোটারদের এক তৃতীয়াংশ তরুণ ভাোটারদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed