সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক নোমান গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শহরের ময়নার পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর। পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল বলেন, একের পর এক মামলা দিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। এটা সত্যি দুঃখ জনক। তবে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed