১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করে।
প্রার্থীগণ পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে রাত ১০ টার পর জানতে পারবেন। তাছাড়াও আবেদনের সময় প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করেও টেলিটকের পক্ষ থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।
এরপর চলতি বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed