যুবদল নেতা এনামকে গ্রেফতারে সিলেট যুবদলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা যুবদল নেতা এনামুল কবির এনামকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে এনামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত এক দফা দাবী আদায়ের চলমান আন্দোলন দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা ভীত সন্ত্রস্থ হয়ে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের হিংস্র উৎসবে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় র্যাব কর্তৃক জেলা যুবদল নেতা এনামুল কবির এনামকে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা এনামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed