শুক্র ও শনিবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কয়েকটি এলাকায় শুক্রবার সাড়ে চার ঘণ্টা ও শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১১ নয়াসড়ক ফিডার ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, মাছিমপুর, ছড়ারপর, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলো রোড ও তৎসংলগ্ন আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন উপশহর ব্লক-ডি, এইচ, আই, জে, ই, এফ, জি, সাদাটিকর, মেন্দিবাগ, শাপলাবাগ, মীরাপাড়া এবং আশপাশের এলাকায় ফিডারের উন্নয়নকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed