বিশ্বনাথে ৩ ডাকাত আটক, ট্রাকসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে পিকআপ ট্রাক ও বিপুল সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের কালা শাহ মাজারের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট শাহ পরান থানাধীন দাসপাড়া টিলা বাড়ি গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে এহিয়া আহমদ (২৩), জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে দুলাল মিয়া (২৭) ও দক্ষিণসুরমা থানাধীন কদমতলী পূর্বের বাড়ি স্বর্ণশিখা ১২৭নং বাসার বাসিন্দা রফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (সৌখিন) (৩২)।
পুলিশ জানায়, আটককালে ওই তিনজনের কাছ থেকে নাম্বার বিহীন একটি পিকআপ ট্রাক, ওয়ারসহ ওয়েলডিং মেশিন ১টি, গ্রান্ডার মেশিন ১টি, ২টি রেঞ্চ, প্লাস কাটার ২টা, স্ক্রু ড্রাইভার ৩টি, ঢালি রেঞ্চ ২টি, রিং রেঞ্চ ১টি, টেষ্টার ১টি, জিআই পাইপ ১টি, স্টীল পাইপ ১টি, গ্রীল বা তালা ভাঙার লোহার রড ৪টি, দা ১টি, রেগার ১টি, চাইনিজ কুড়াল ১টি, তালা কাটার ২টি ও কালো রংয়ের মুখোঁশ ২টি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।
তিনি জানান আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed