Main Menu

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে প্রহসন চালিয়ে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। পাতানোর নির্বাচন ফলাফল ইতোমধ্যে নির্ধারিত করা হয়ে গেছে। এখন প্রহসনের ক্ষণটা কেবল মঞ্চস্থ করা বাকি। যে নির্বাচনের তফসিল জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে, সেই তফসিলের নির্বাচন জনগণ রুখে দিতেও প্রস্তুত রয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বিকেলে বিএনপি কেন্দ্রঘোষিত অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ৩৫নং ওয়ার্ডের ইসলামপুরে লিফলেট বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দীন সোহেল, মহানগর বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ৩৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৩৫নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য শাহিদুল ইসলাম কাদির, আব্দুর রহমান, খুরশেদ আহমদ খুশু, মহিউদ্দিন আহমেদ, ৩২নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মির্জা জাহেদ ও যুবদল নেতা আলিম উদ্দিন রানা প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code