ভারতের মধ্যাঞ্চলে বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলে মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পুলিশ অফিসার অনুপ ভার্গব বলেন, বুধবার রাতে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলায় দুর্ঘটনায় ১২ জন বাসযাত্রী এবং ট্রাকচালক মারা যান।
ভার্গব বলেন, আরও ১৬ জন দগ্ধ হয়েছেন বা তারা আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অঞ্চলটি নয়া দিল্লি থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬৫ মাইল) দক্ষিণে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পুরানো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed