সিলেটে ভারতীয় ৫৭ বস্তা চিনিসহ আটক ১, গাড়ি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নাইওরপুল থেকে ৫৭ বস্তা ভারতীয় চিনি সহ একজনকে আটক করা হয়েছে। এসময় চিনি বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
সিলেট মহনগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত রহিম উদ্দিন (২৫) গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজারের লাবু এলাকার মৃত মছন আলীর ছেলে।
জব্দ করা চিনির মূল্য ৪ লক্ষ ১ হাজার ৮শ টাকা বলে জানায় পুলিশ। এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed