সিলেট জেলা যুবদলের ২ দিনের কর্মসূচী ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা যুবদল।
কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর মঙ্গলবার জেলার আওতাধিন ১৩টি উপজেলায় বিক্ষোভ ও ২৭ ডিসেম্বর বুধবার ৫টি পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ নির্ধারিত তারিখে স্ব স্ব উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে কর্মসূচী পালনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিরোধী মতের নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed