Main Menu

সিলেটে বিএনপি ও যুবদল নেতাকে গ্রেপ্তারে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: রোববার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের গ্রেফতার ও নির্যাতন করে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবে না। অবিলম্বে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিনসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যতায় এর পরিনাম খুবই ভয়াবহ হবে।”

Share





Related News

Comments are Closed