প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা ৪ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গুচ্ছভুক্ত বাকি দুই বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল জানান, আগামী ৪ মার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীতে আরেকটি সভা করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed