সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর হওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত মো. রিপন মিয়া (৩৫) নগরীর মুন্সিপাড়ার ১৪নং বাসার মতিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নাম্বার নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মারা যান। শুক্রবার সকাল ৬টার দিকে পথচারীরা মৃতদেহের ঝুলন্ত পা দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি বলেন, লাশের ময়না তদ্ন্ত হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed