Main Menu

দক্ষিণ সুরমায় গলা কাটা মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বাবুল মিয়া (৫২) নামের এক মানসিক প্রতিবন্ধী।

রবিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আত্মহত্যাকারী বাবুল মিয়া বেটুয়ারমুখ গ্রামের মৃত গনাই মিয়ার ছেলে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

তিনি জানান- বাবুল মিয়ার পরিবারের বেশিরভাগ সদস্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনিও প্রতিবন্ধী ছিলেন। রবিবার ভোররাতে ঘরে থাকা দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন। স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শে ময়না তদ্ন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed