ফেঞ্চুগঞ্জে ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় ট্রেনের জানালার কাচ ভেঙে এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed