শেষ দিনে সিলেটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছয়জন প্রার্থী।
রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।
তাদের মধ্যে রয়েছেন সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, সিলেট-১ আসনে জাকের পার্টির আব্দুল হান্নান, সিলেট-২ আসনে মো. ছায়েদ মিয়া, সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার ও সিলেট-৪ আসনের আলী আকবর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।
জাকের পার্টির আব্দুল হান্নান বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এদিকে, তৃনমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার এর অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।
ঘোষিত তপশিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed