গোয়াইনঘাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের নুর মিয়া ওরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন (৩০)। আহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলং যাচ্ছিলেন। পথে তামাবিল-সিলেট মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও শাকিলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed