Main Menu

সিলেট-৬ আসনের এমপি প্রার্থী সেলিম উদ্দিনের মতবিনিময় সভা

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ সেলিম উদ্দিনের সমর্থনে সভা অনুষ্টিত হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নালবহর গ্রামে তার নিজ বাসভবনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।

এসময় সেলিম উদ্দিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হলে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত। নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে। সিলেট-৬ আসনকে পুনরুদ্ধার করা। এবার জাতীয় পার্টির বিজয় নিশ্চিত হবে। জাতীয় পার্টি তার হারানো আসনটি পুনরুদ্ধার করতে পারবে।

Manual3 Ad Code

জাতীয় পার্টির উপজেলা শাখার আহবায়ক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সহসভাপতি শামসুল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী ও মজির উদ্দিন চাকলাদার, সাবেক অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাপলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কবির আহমদ, সদস্য সচিব এসএ মালেক, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সফর উদ্দিন ও শফিক আহমদ, সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর ফারুক আলী, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ হীরা।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code