সিলেটে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ওমর ফারুক (২৫) নামের এক যুবক। গত শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ওমর ফারুক সিলেটের গোলপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের শওকত আলীর ছেলে।
ঘটনার পরদিন রোববার (১০ ডিসেম্বর) ওমর ফারুকের ভাই মো. জাবের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ওমর ফারুকের শ্বশুরবাড়ি সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের আখালিয়া এলাকার ক্বারীপাড়ায়। সেখানে বেড়াতে গিয়েছিলেন তিনি। শনিবার দুপুরে তিনি তার কর্মস্থল দক্ষিণ সুরমার রাখালগঞ্জে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছেন।
কেউ তার সন্ধান পেলে ০১৭৫৩৭৬২৫৫৪ ও ০১৯৭৭৪৭৫৬৯৯ এই দুই মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ভাই মো. জাবের।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed