সিলেট এমসি কলেজের ছাত্রবাসের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পাশে নর্দমা থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, নর্দমায় প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। রাত ১১টায় পুলিশ বুর্যো অফ ইনভেস্টিগেশন সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ বশত পুলিশকে খবর দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তা ভর্তি খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এবং কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed