৩ নেতাকর্মীকে গ্রেপ্তার, সিলেট মহানগর বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলকে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
অবিলম্বে আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও আব্দুস সবুর রাসেলসহ কারান্তরীন সকল দলীয় নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান তারা।
সোমবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাকশালী সরকার বিরোধী মতকে দমন করতে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করছে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে নস্যাত করতেই সারাদেশের ন্যায় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়লেখা থেকে সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। এদেশে আর কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবেনা।
অবিলম্বে আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও আব্দুস সবুর রাসেলসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed