১১ ধাপের অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ ও ১৩ ডিসেম্বরের অবরোধ সফল করতে সোমবার সন্ধ্যা রাতে সিলেট-তামাবিল মহাসড়কের শিবগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ তফসিল বাতিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করা হয়। একই সাথে কারাগারে বন্দি মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করা হয়।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed