জাফলংয়ে পাথর উত্তোলনকালে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগান সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল।
মৃত শ্রমিক মানিক মিয়া (৫৭) উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
ওসি বলেন, ওই ব্যক্তি বয়স্ক বালু শ্রমিক ছিলেন। ঠাণ্ডা জনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীর পাড়ে বালু উত্তোলন করছিলেন। তাদর উপর বালুমাটি ধ্বসে পড়লে সাথে থাকা দুইজন উঠতে পারলেও মানিক মিয়া বয়স্ক হওয়ায় উঠতে পারেননি। তার সঙ্গে থাকা শ্রমিকরা তাকে বালুমাটি চাপা থেকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed