মাওলানা আমির হামজা কারামুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বক্তা হাফিজ মাওলানা আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি পার্ট-০৪ থেকে বের হন।
তার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
কাশিমপুর কারাগারের কর্মকর্তারা জানান, আমির হামজা ২০২১ সালের ৩১ মে থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ৪ ডিসেম্বর ঢাকার ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। পরে কাগজপত্র যাচাইবাছাই করে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মাওলানা আমির হামজার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম ও শেরেবাংলা নগর থানায় মামলা আছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed