Main Menu

গাজীপুরে গৃহবধূকে হত্যা ও পুত্রবধূকে জখম করে টাকা ও স্বর্ণ লুট

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আনিসুর রহমানের বাড়িতে হানা দিয়ে তার স্ত্রী আসমা আক্তার (৫০)কে শ্বাসরোধ করে হত্যা ও তার ছেলের স্ত্রী আরিফা আক্তার উর্মি (২২)কে মারধোর ও বেধে রেখে মারাত্মক জখম করা হয়েছে। আরিফারকে ভর্তি করা হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual3 Ad Code

আনিসুর রহমান ও তার ছেলে শাকিব হোসেনের অভিযোগ, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে হানা দিয়ে ঘরে থাকা তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ত দল।

আনিসুর রহমান একটি এনজিওতে এবং তার ছেলে একটি স্কুলে নৈশ প্রহরীর চাকুরী করায় তারা দুজনেই রাতে বাড়ির বাইরে ছিলেন।

Manual6 Ad Code

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) নয়ন‌ কুমার কর জানান, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।‌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code