ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনির ৪০তম শাহাদাতবার্ষিকীতে শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইরানে আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ‘ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস’-এর চেয়ারম্যান আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।
এ সময় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনটির নেতৃবৃন্দ—মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাসান প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী ইরানকে আমরা অভিবাদন জানাই। আজ ইমাম আলী খামেনির ৪০তম শাহাদাতবার্ষিকীতে তাঁর শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি-সহ ইরানের সকল শহীদের পবিত্র রক্ত ও আত্মত্যাগ আমাদের মুক্তির অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, ইরানে হামলা মানবতাবিরোধী অপরাধ। আগ্রাসী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে।
ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ইরান বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যারা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শিয়া-সুন্নিতে বিভক্ত করে, তারা মুসলমানদের শত্রু। তারা মানবতার দুশমন।
মিছিলটি কালসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed