সিলেটে ১১২ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা ৬ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের ১১২ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসময় একটি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজান ফতেহপুর গ্রামের মনতাজ আহমদের ছেলে মো. রোমান আহমদ (২৬) ও জৈন্তাপুর উপজেলার হেমু মাইজপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট থেকে এসব অবৈধ চিনি জব্দ করে।
পরে আসামিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed