Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের চার নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে সড়ক অবরোধের চেষ্টাকালে বিএনপির অঙ্গসংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর সোবহানীঘাট ও বাগবাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে ১০ম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বুধবার দুপুরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজাজলাল উপশহরে গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে।

পরে বেলা আড়াইটার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে দশম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নগরের বাগবাড়ি এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো মহানগর স্বেচ্ছাসেবক দল।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন আজবাহার আলী শেখ।

Share





Related News

Comments are Closed